চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোনিয়ার সঙ্গে বৈঠক, কংগ্রেস সভাপতি হিসাবে গেহলটের নাম নিয়ে জল্পনা

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি : রাহুল গান্ধি রাজি নন। কংগ্রেস সভাপতির চেয়ারে না বসার গোঁ থেকে এখনও তাঁকে টলানো যায়নি। এমনকী মা সনিয়া বা বোন প্রিয়ঙ্কাও যেন সভাপতির পদ না নেন, তাই চাইছেন তিনি। গান্ধি পরিবারের মধ্যে কেউ সভাপতি হন, তা চাইছেন না রাহুল। এই পরিস্থিতিতে কংগ্রেসের সভাপতি কে হবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এই আবহে ভেসে উঠল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের নাম। মঙ্গলবার সোনিয়া গান্ধির সঙ্গে গেহলটের বৈঠকের পর এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার অবশ্য এই জল্পনাকে উড়িয়ে দিলেন গেহলট।

কংগ্রেসের তরফে ২০২১ সালের জানানো হয়েছিল, চলতি বছরের ২১ অগস্ট থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে কংগ্রেসের সভাপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এখনও অবশ্য কংগ্রেসের তরফে সভাপতি নির্বাচনের দিনক্ষণ জানানো হয়নি। এরই মধ্যে মঙ্গলবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধি অশোক গেহলটের সঙ্গে বৈঠক করেন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সনিয়া সেই বৈঠকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গেহলটকে দলের দায়িত্বভার নেওয়ার অনুরোধ জানান। এই প্রসঙ্গে বুধবার প্রশ্ন করা হলে রাজস্থানের মুখ্যমন্ত্রী বলেন, “আমি এটা সংবাদমাধ্যমের সূত্রেই জেনেছি। আমি নিজে এই বিষয়ে কিছুই জানি না। দলের তরফে আমায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা পালন করার চেষ্টা করছি মাত্র।” এর আগে অবশ্য গেহলট দলের সভাপতি হিসাবে রাহুলের পক্ষেই সওয়াল করেছিলেন। জানিয়েছিলেন, রাহুল সভাপতি না হলে দলের নেতা-কর্মীরা হতোদ্যম হয়ে পড়বেন। অনেক কর্মী-সমর্থক ঘরে বসে যাবেন। কর্মী-সমর্থকদের আবেগের কথা মাথায় রেখেই রাহুলের দলীয় সভাপতি পদ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছিলেন ঙ্গেহলট। এ-ও জানিয়েছিলেন, রাহুলকে এই বিষয়ে তাঁরা বোঝাবেন এবং চেষ্টা করবেন, যাতে তিনি সভাপতি হতে রাজি হন।

দলের নতুন সভাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া কবে শুরু হবে, তা নিয়ে কংগ্রেসের নেতা-কর্মীদের মধ্যেও নানা প্রশ্ন এবং বিভ্রান্তি আছে। এই বিষয়ে কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা কেসি বেণুগোপাল ট্যুইট করে জানান, কংগ্রেস সভাপতি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ২৮ অগস্ট বিকেল সাড়ে ৩টে নাগাদ কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসবে। ভার্চুয়াল ওই বৈঠকে সভাপতিত্ব করবেন সনিয়া গান্ধি।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ