চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভেনেজুয়েলার মাদুরোর মতোই কি মোদিকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’, বেফাঁস কংগ্রেস নেতা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কংগ্রেসের মধ্যেই কি বিজেপির স্লিপার সেল রয়েছে? প্রশ্নটি উঠছে, দলের একাধিক নেতা একের পর এক বেফাঁস মন্তব্য করে কংগ্রেসকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি বিজেপির হাতে আক্রমণের হাতিয়ার তুলে দিচ্ছেন। শশী থারুর-দিগ্বিজয় সিংহের পরে এবার ওই তালিকায় নাম লেখালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গান্ধি পরিবারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত পৃথ্বীরাজ চবন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতীয় পণ্যের উপরে আরও শুল্ক নীতি চাপানোর হুমকি দিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এর পরে কি ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরোর মতোই আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করে নেবেন ট্রাম্প?’ ওই বেফাঁস মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিন ট্রাম্পের আরও শুল্ক চাপানোর হুমকি প্রসঙ্গে পৃথ্বীরাজ বলেন, ‘ভারতীয় পণ্যের উপরে ইতিমধ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ৫০ শতাংশ শুল্ক আরোপের পরে বাণিজ্য সম্ভব নয়। যেহেতু সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা যায় না, তাই বাণিজ্য বন্ধ করার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে।’ ট্রাম্পের শুল্ক আরোপের দায় মোদি সরকারের কাঁধেও চাপিয়েছেন পোড় খাওয়া কংগ্রেস নেতা। তাঁর কথায়, ‘শুধু ট্রাম্পকে দোষ দিয়ে লাভ নেই। ভারতকে এর দায় বহন করতে হবে। আমাদের দেশের সংস্থাগুলি আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি থেকে যে মুনাফা অর্জন করেছিল তা আর পাওয়া যাবে না। আমাদের বিকল্প বাজার খুঁজতে হবে এবং সেই প্রচেষ্টা চালানো উচিত।’

উল্লেখ্য, গত শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অতর্কিতে বিমান হামলা চালানোর পাশাপাশি দেশটির রাষ্ট্রপতি নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে নিউইয়র্কে নিয়ে গিয়েছে মার্কিন সেনা। সেখানেই মাদক পাচার-সহ নানা অভিযোগে বিচার হবে ভেনেজুয়েলার ‘বন্দি’ রাষ্ট্রপতির।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ