চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাপের বাড়িতে মা ও দিদির সঙ্গে খ্রিস্টমাস সেলিব্রেশন নতুন মাম্মি আলিয়ার

নিজস্ব প্রতিনিধি: আজ বড়দিন। যীশুখ্রিস্টের জন্মদিন। বিদেশে এই উৎসব জমিয়ে পালন করা হলেও আমাদের ভারতবর্ষও কম যায়না। আসলে ভারতবর্ষ সমস্ত ভাষা এবং ধর্মের দেশ। তাই এখানে যেমন হিন্দুদের দুর্গাপুজো, কালীপুজো পালন করা হয় তেমনি মুসলিমদের ঈদ, খ্রিস্টানদের খ্রিস্টমাস সবটাই একেবারে জাঁকিয়ে পালন করা হয় ভারতবর্ষে। বলা চলে বছর জুড়ে বারো মাসে তেরো পার্বণ চলে। খ্রিস্টমাসে মেতে উঠেছেন গোটা বলিউডও। এদিন খ্রিস্টমাস সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করলেন বলিউডের পাওয়ারফুল অভিনেত্রী আলিয়া ভাট। গত ৬ নভেম্বর আলিয়া-রণবীর তাঁদের প্রথম সন্তান রাহাকে তাঁদের জীবনে স্বাগত জানান।

বিয়ের দু মাসের মধ্যেই আলিয়া নিজেই তাঁর জীবনের খুশির খবর ভাগ করে নেন। কন্যার মুখ এখনও না দেখালেও তাঁর নাম জানিয়েছেন। রাহার জন্মের পর প্রথম বড়দিন উদযাপন অভিনেত্রীর। শনিবার আলিয়ার মা সোনি রাজদান মেয়ের জন্যে ডিনারের আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন তাঁর দুই মেয়ে, আলিয়া এবং শাহীন ভাট। শুধু তাই নয়, রণবীর, নীতু কাপুর, পূজা ভাট এবং ব্রহ্মাস্ত্র পরিচালক অয়ন মুখার্জিও এই উদযাপনে তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিন আলিয়া এবং শাহিন উভয়ের সঙ্গেই সোনি একটি ছবি শেয়ার করে লিখেছেন, “এটি একটি হলি জোলি ক্রিসমাস। এছাড়াও এই দুজনকে একসঙ্গে বাড়িতে একত্রিত করার জন্য একটি দুর্দান্ত সময়।”

এদিন আলিয়াকে লাল এবং রণবীরকে সাদা পোশাক উজ্জ্বল দেখাচ্ছিল। শাহীন অবশ্য ব্রোঞ্জের পোশাকে ছিলেন। ছবিতে নীতু, সোনি এবং শাহীনের সঙ্গে পূজা ভাট এবং অয়ন মুখার্জিকেও দেখা গিয়েছে।

শনিবার দিনের বেলায়, নীতু তাঁর ফিল্ম, লেটারস টু মিস্টার খান্নার শ্যুট শেষ করে, আলিয়ার বাপের বাড়িতে সন্ধ্যায় উপস্থিত ছিলেন। এছাড়াও খ্রিস্টমাস উদযাপন করছেন অভিনেত্রী শিল্পা শেঠী এবং রাজ কুন্দ্রার পরিবার। সন্তানদের নিয়ে লন্ডনে খুশির মেজাজে খ্রিস্টমাস উদযাপন করছেন সকলে। এদিকে অভিনেত্রী করিশমা কাপুর।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ