অভিনেতা ইন্দ্রজিৎ প্রধান মুখ, শীতপোশাক নিয়ে এক্সপেরিমেন্ট রাইকিশোরী কালেকশন-র

শীতের মরসুমে কিভাবে সেজে উঠবেন তার কিনারা করলেন রাইকিশোরী কানেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু। সেরে ফেললেন তাঁর শীতের পোশাকের ফটোশুট।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীত মানেই উৎসবের মরসুম। একগুচ্ছ বিয়ে বাড়ি থেকে বৌভাত। আর সেই পার্টিতে চাই প্রতিদিন নতুন নতুন লুক। নতুন সাজের সঙ্গে চাই মানানসই শীতের পোশাক। আর সেই শীতের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চালাবেন না রাইকিশোরী কালেকশন তাও কী হয়?   এই শীতের মরসুমে কিভাবে সেজে উঠবেন তার কিনারা করলেন রাইকিশোরী কানেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু। সেরে ফেললেন তাঁর শীতের পোশাকের ফটোশুট।

তার শীতের কালেকশনের প্রধান মুখ  তাঁর ভীষণ পছন্দের অভিনেতা ইন্দ্রজিৎ বোস। সদ্য শেষ করেছেন ধ্রুবতারা ধারাবাহিক। রাইকিশোরী কালেকশনের সেটে এসে জনপ্রিয় ধারাবাহিক রাশির সেই উজ্জ্বলকে আমরা ফিরে পেলাম আড্ডায়। কাতান বেনারসি পোশাকে সাজলেন অভিনেতা ইন্দ্রজিৎ বোস। কালো তাঁর অতি পছন্দের একটি রঙ। সেই রঙেরই পোশাক তৈরি করেছেন রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু। সেই পোশাকে ফটোশুট তিনি কার্যতই উপভোগ করেছেন।

পরিচালক অভিজিৎ রায় তার পোশাকে থাকে সবসময় চিরসবুজ এক ব্যাপার। বয়স্কে তুড়ি মেরে উড়িয়ে দিতে তিনি কয়েক কদম এগিয়ে। আর তাই চিরসবুজ মানুষ এদিন সেজে উঠলেন পাঞ্জাবিতে। বিয়ের মরশুমে বরকর্তার এমন পোশাক  এক্কেবারে আইডিয়াল।

এবার শীতে শুধু পাঞ্জাবি নয় ইন্দো ওয়েস্টার্ন কোর্ট পড়ে যদি আপনি পার্টি অ্যাটেন্ড করতে চান তাহলেও রয়েছে অভিনব লুক। জনপ্রিয় ধারাবাহিক ‘কন্যাদান’-র মুখ্য অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় সেজেছিলেন এই লুকে। পড়েছিলেন রাইকিশোরী কালেকশনের পোশাকে। ধুতি, শার্ট ও কোর্টে  ফিউশন লুকে ধরা দিয়েছেন।

রাইকিশোরী কালেকশনের শীতপোশাকে সেজেছিলেন মডেল অভিনেতা অভিষেক গুপ্ত। পরনে ছিল ম্যাজেন্টা রঙের শার্ট, তার সঙ্গে ধুতি ও বেনারসির জহর কোর্ট। 

অভিনেতা ঋষভ চক্রবর্তী সেজেছিলেন  কালো ও রাণী রঙের বেনারসি পাঞ্জাবিতে। বেনারসি যে বরাবর মহিলাদের পোশাক সেই মিথ ভেঙেছেন শ্যামসুন্দর বসু। 

 জনপ্রিয় মডেল অভিনেতা শুভজিৎ কৌশিক সেজেছিলেন বেগুনি ও গোলাপি রঙের ফ্লোরাল প্রিন্টের ধুতি-পাঞ্জাবীতে। 

পুরুষের পোশাকের পাশাপাশি মহিলাদের পোশাকেও অভিনব ভাবনা নিয়ে এসেছে রাইকিশোরী কালেকশন।

শীতে চাদরের বদলে রাইকিশোরী কালেকশন আনল লং কোর্ট। তাও আবার ছেলে মেয়ে উভয়ের পড়ার জন্য। আর সেই লং কোর্টে  সাজলেন মোহর সিরিয়ালের অতি জনপ্রিয় একজন অভিনেত্রী মধুরিমা বসাক। এর আগেও তাঁকে বহু নামিদামি ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা গিয়েছে। তাঁর পোশাক দেখে মনে হচ্ছিল তিনি যেন নীল দেশের রাজকন্যা। । এমন শীতপোশাকে সেজে মধুরিমা অভিভূত। অভিজ্ঞতা ভাগ করলেন, বললেন-যাঁরা  একটু হেলদি তাঁরা অনেক সময় বিয়েবাড়িতে নিজেকে লুকিয়ে রাখেন। কারণ নিজেকে মোটা দেখাচ্ছে আর এই কষ্টটা দূর করলেন রাইকিশোরী কালেকশন এর কর্ণধার শ্যামসুন্দর বসু।

উমা ধারাবাহিকের শুভশ্রী চক্রবর্তী এই মুহূর্তের বেশ ভীষণ জনপ্রিয় মুখ। রাইকিশোরী কালেকশনের শীত স্পেশ্যাল কালেকশনের ফটোশুটে অংশীদার ছিলেন তিনিও। পঞ্চু এবং স্কার্টে সাজলেন তিনি।

বেনারসি থেকে লং কোর্ট বা পঞ্চুর মত পোশাকে আধুনিকতায় বাদ দেননি শ্যামসুন্দর বসু।  তাই মন ফাগুনের অমৃতা দেবনাথকে সাজিয়েছেন সবুজ বালুচরীতে।

রাইকিশোরী কালেকশনের অভিনব রিসেপশন লুকে ধরা দিয়েছিলেন মুনমুন রায়চৌধুরী। পরনে ছিল সাবেকি শাড়ি। বেগুনি রংয়ের ঘিচা তসর শাড়িতে ছিল ভরপুর সাবেকিয়ানা।

রাইকিশোরী কালেকশনের সমগ্র শীতকালিন পোশাকের ফটোশুটে যাঁরা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। সমস্ত মুখকে যাঁরা যত্ন করে সাজিয়েছেন তাঁরা হলেন সঙ্গীতা, অনুমিতা, কৃতিকা। ফটোগ্রাফিতে স্মিতা এবং অরিন্দম। এডিটিং করেছেন বাবিন স্টুডিও এইচডি এবং সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন অদিতি ঘোষ।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা