শাহরুখ-পুত্রের পাশে শত্রুঘ্ন, ছিঃ ছিঃ করলেন NCB-র কার্যকলাপ নিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু টালবাহানার পর গত শুক্রবার শাহরুখ পুত্র আরিয়ানকে বেকসুর খালাস করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গত বছরেই এনসিবির কুখ্যাত মাদক মামলার শিকার হয়েছিলেন আরিয়ান খান। গত বছর অক্টোবর মাসে একটি প্রমোদতরীতে পার্টি চলাকালীন এনসিবি মাদক দ্রব্যের সন্ধানে অভিযান চালিয়ে আরিয়ান ও তাঁর দুই বন্ধুকে মাদক উদ্ধারজনিত কারনে গ্রেফতার করে। কিছুদিন জেলে থাকার পর জামিনে ছাড়া পান বাদশা পুত্র। তখন থেকেই খড়া মাথায় অবস্থান করছিল শাহরুখ পুত্র আরয়ানের, আপাততঃ মাদক-কাণ্ডে এনসিবি আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্য পায়নি। এমনকী তাঁর কাছে কোনও মাদক না পাওয়া সত্ত্বেও আরিয়ানকে কেন গ্রেফতার করা হয়েছিল, সেই নিয়েও ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। শুক্রবার দুপুরে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো, মাদক-অন-ক্রুজ মামলার তদন্ত করে, একটি চার্জশিট দাখিল করেছিলেন, সেই অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে আরিয়ান খানের নাম।

এরপরই এই মামলায় ক্লিনচিট দিয়ে আরিয়ান মুক্তি পেয়ে যান। তবে আরিয়ানের গ্রেফতারের পরেই একাধিক ইন্ডাস্ট্রির তারকারা শাহরুখ ও তাঁর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং তাঁদের সমর্থন করেছিলেন। সেই তালিকায় ছিল, অভিনেতা শত্রুঘ্ন সিনহার নামও, তিনি শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছিলেন। আরিয়ানের মুক্তির পরপরই শত্রুঘ্ন জানালেন, যেহেতু NCB আরিয়ানকে ক্লিন চিট দিয়েছে, তাই এখন আরিয়ান সম্পূর্ন নির্দোষ। তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই সময় আমি শুধু আরিয়ান নয়, শাহরুখ খানকেও সমর্থন করেছিলাম। শাহরুখ খানের ছেলে হওয়ার জন্য আরিয়ানকে যথেষ্ট মূল্য দিতে হয়েছিল। সরকারের আরিয়ানকে এক্কেবারে নির্দোষ হিসেবে প্রমাণ করতে খুব দেরী করেছে। কারণ আরিয়ানের কাছে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি যখন, সেই প্রমাণ ছাড়াই কি করে একজন নিরপরাধ ছেলেকে ফাঁসিয়ে কারাগারে রাখা হল! সরকারের বিরুদ্ধে উঠছে প্রশ্ন। বিনা বাক্যবাণে, প্রমাণ ছাড়া এবং সঠিক তদন্ত ছাড়াই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা একদম যুক্তিযুক্ত নয়। যাতে ভবিষ্যতে, এমন পদক্ষেপ নেওয়ার আগে সরকার হাজার বার যেন ভাবে।”

তবে এখন আরিয়ান খান বাড়িতেই রয়েছেন। শত্রুঘ্ন সিনহা আরও বলেন, “নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আরিয়ানকে গ্রেফতার করেছেন শুধুমাত্র, সে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা – শাহরুখ খানের ছেলে বলে। এই কারণে তাঁরা নিজেদের সংস্থাকেও বদনাম করেছে। এটিকে রীতিমতন প্রতিহিংসা পরায়ন রাজনীতি বলে মনে হচ্ছে। এটি গ্রহণযোগ্য নয়, বিশেষ করে NCB-এর মতো একটি হাই প্রোফাইল প্রতিষ্ঠান এরকম একটা বিনা প্রমাণে এই কাজটি কী করে করল। শাহরুখ খান সেই সময়ে যে পরিমাণে বেদনা, যন্ত্রণা এবং অসহায়ত্বের মধ্য দিয়ে গিয়েছিলেন তা আমি ভালই বুঝতে পারি।”

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী