চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সে কি কাণ্ড! উত্তেজিত হয়ে জাহ্নবীর কানই কামড়ে চরম কটাক্ষের শিকার বরুণ

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা বরুণ ধাওয়ান প্রতিনিয়ত মোটামুটি খবরে থাকতে ভালবাসেন। আগামী ২১ জুলাই মুক্তি পাচ্ছে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বাওয়াল’। ছবিটির ট্রেলারটি প্রথমে প্যারিসের আইফেল টাওয়ার বিলবোর্ডে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু আদতে তা হল না। তবে ছবিটি প্রেক্ষাগৃহে নয়, Amazon prime ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যেই ছবির ট্রেলার, গান সবটাই দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আর নায়ক – নায়িকা প্রচারও শুরু করেছেন। সম্প্রতি একটি প্রচারে গিয়ে মারাত্মক একটি কাণ্ড ঘটিয়ে ফেললেন অভিনেতা। যা নিয়ে নেটপাড়া এখন তুলোধনা করতে নেমেছেন। এর আগেও হলিউডের সুপার মডেল গিগি হাডিডকে নিয়েও চরম বিপাকে পড়েছিলেন বরুণ।

আম্বানির NMACC লঞ্চ ইভেন্টে গিগির অস্বস্তি হওয়া সত্ত্বেও বরুণ তাঁকে কোলে নিয়ে নেটপাড়ার সমালোচনার মুখে পড়েছিলেন। এবার একই ঘটনার কারণে ট্রোলের মুখে পড়লেন বরুণ। সাম্প্রতিক একটি প্রচারমূলক ফটোশুটে দেখা যায়, বরুণ জাহ্নবীর কান কামড়াচ্ছে। বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর প্রথমবার জুটি বাঁধলেন। ছবির প্রচার পর্ব থেকে তাঁদের এই ছবি ভাইরাল হতেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে জাহ্নবীকে কালো অফ-শোল্ডার পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এবং বরুণ একটি কালো আউটফিটে সুন্দর লাগছিলেন। তবে বিষয়টি পুরোটাই মজার ছলে করা। মজা করেই জাহ্নবীর কান কামড়াতে দেখা যায় বরুণকে। এবং অভিনেত্রীর কোমর ধরে রাখতে ও দেখা যায়।

নেটিজেনদের কেউ কেউ ট্রোল করে লিখেছেন, “বরুণের এই সব করা উচিত নয় কারণ তিনি বিবাহিত। অবিবাহিত থাকলেও তাঁর এই সব করা উচিত নয়।” অন্য একজন মন্তব্য করেছেন, “যেভাবে তিনি তার মহিলা সহ-অভিনেতাদের সঙ্গে স্পর্শকাতর হন, তা রীতিমতো অশ্লীলতার পরিচয় দেয়।” নীতেশ তিওয়ারি পরিচালিত, ‘বাওয়াল’ একটি রোমান্টিক ফিল্ম যা ভারতের কেন্দ্রস্থলে সেট করা হয়েছে, তবে এটি দর্শকদের ইউরোপের এক অনন্য যাত্রায় নিয়ে যায়। ছবিতে বরুণ ধাওয়ান অজয় ​​দীক্ষিতের ভূমিকায় অভিনয় করছেন, যিনি লখনউয়ের একজন স্কুল শিক্ষক। জাহ্নবী কাপুর নিশা চরিত্রে অভিনয় করেছেন, একজন উজ্জ্বল, সহজ সরল মেয়ে, যার একমাত্র আশা তাঁর একটি সত্যিকারের ভালবাসা খুঁজে পাওয়া। কিন্তু তাঁর প্রেম কখনই সহজ নয়।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ