বিয়ে করলেই মিলবে কাঁড়ি-কাঁড়ি টাকা,কোথায় জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বিয়ে করলেই মিলবে মোটা অঙ্কের টাকা। নব দম্পতিরা তাদের বিয়ের জন্য নগদ মোটা অঙ্কের টাকা উপহার পাচ্ছেন। কোথায় জানেন ? বিস্ময় এই ঘটনাটি ঘটেছে চিনে। চিনের সরকারি কর্মকর্তারা নব দম্পত্তিদের হাতে টাকা তুলে দিচ্ছেন। দেশটির সরকার জানিয়েছেন, তরুণদের অর্থ দিয়ে বিয়ে করতে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সদ্যই চিনে বিয়ে সেরেছেন ঝাং গ্যাং এবং ওয়েং লিনবিন নামে এক নব দম্পতি। তাদের বিয়ের বিনিময়ে এক বান্ডিল মোটা অঙ্কের টাকার নোট দেওয়া হয় চিনা সরকারের তরফে। চিনা কর্মকর্তারা ওই নব দম্পতিকে ১,৫০০ ইউয়ান বা প্রায় ২০০ ডলার নোট উপহার দিয়েছেন। চিনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানসি সহ বহু প্রদেশে স্থানীয় কর্মকর্তারা বিয়ের বিনিময়ে নগদ অর্থ দান করছেন। যা নিয়ে শোরগোল গোটা বিশ্বে।

দিনের পর দিন চিনে বিয়েতে অনীহা বাড়ছে। শুধু তাই নয় হু হু করে কমছে জনসংখ্যা। চিনের তরুণ প্রজন্ম কেন ক্রমশ বিয়ে-বিমুখ হয়ে যাচ্ছে!তা নিয়ে মাথায় হাত পড়েছে সরকারের। সংসার পাততে অনীহা কেন? এই নিয়ে দেশটির রিপোর্ট বলছে, দাম্পত্য জীবনে প্রবেশে বিমুখতার মূল কারণ গার্হস্থ্য হিংসার প্রতি ভয়। এছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, লিঙ্গ বৈষম্যের মতো কারণও রয়েছে। এছাড়াও রয়েছে বেকারত্ব। দেশটির প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ১০ বছরে অস্বাভাবিক হারে বিয়ের হার কমেছে চিনে। গত বছর রেকর্ড সংখ্যক কম বিয়ে হয়েছে এক সময় বিশ্বের সবচেয়ে জনসংখ্যার দেশে। বিয়ের হারের ক্রমবর্ধমান অধোগতির প্রধান কারণ যে গাহর্স্থ্য হিংসা, তা মেনে নিয়েছেন বিশেষজ্ঞ থেকে আমজনতা। দেশটিতে জনসংখ্যা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার। বিবাহে উৎসাহ সহ এক সন্তান নীতিও তুলে নিয়েছে চিনা সরকার।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস