রাফায় হামলা বন্ধ হবে না, আন্তর্জাতিক আদালতের নির্দেশ অগ্রাহ্য ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত ইজরায়েলের। শুধু তাই নয় দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে ইজরায়েলের তরফে।

শুক্রবার (২৪ মে) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ইজরায়েলকে হামলা বন্ধের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক বিচার আদালত। এই আদেশ দিয়েছিলেন জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল। এই প্রসঙ্গে আদালতের প্রধান বিচারপতি নওয়াফ সালাম জানিয়েছেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি কোথায়,  বরং উন্নতি তো হয় নি! উল্টে আরও অবনতি হয়েছে।

প্রধান বিচারপতি আরও জানান যে,  ইজরায়েলের হামলায় সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঝুঁকি কমে নি। তাঁদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নেয় নি।

জাতিসংঘের জরুরি সহায়তা প্রধান এই বিষয় নিয়ে জানিয়েছেন, এমন পরিস্থিতির অবসান হওয়া উচিত। অন্যদিকে আন্তর্জাতিক আদালতের আদেশকে তোয়াক্কা না করেই রাফার দক্ষিণপূর্ব দিকে অগ্রসর হচ্ছে ইজরায়েলি বাহিনী। তাছাড়া আদালতের আদেশের পরপরই রাফায় হামলা চালায় ইজরায়েল।

সাতমাসের বেশি সময় ধরে গাজায় নারকীয় হত্যাকান্ড চালিয়েছে ইজরায়েল।বাদ পড়ে নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে, যা গত ৭৫ বছরে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে মারাত্মক সংঘর্ষ হিসেবে বিবেচিত হয়েছে।

জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা ইজরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত এবং তাদের সকলেই খাদ্য নিরাপত্তাহীন। শুধু তাই নয় গাজায় ত্রাণ সরবরাহ কমেছে। এমনকি একমাত্র সম্বল ত্রানটুকুও কেড়ে নিচ্ছে ইজরায়েল। গাজায় ত্রাণ পৌঁছোনোর আগেই সেই ত্রাণ বাজেয়াপ্ত করছে ইজরায়েল। সেখানকার মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। প্রিয়জন হারানোর শোক তো আছেই সঙ্গে প্রত্যেক মুহূর্তে রয়েছে মৃত্যুভয়। শুধু তাই নয় প্রানভয়ে যারা গাজা ছেড়ে পালিয়েছে তাঁদের শনাক্ত করে সেখানেও দফায় দফায় হামলা চালাতে পিছু পা হচ্ছে না ইজরায়েল। ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় ইতিমধ্যে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ ছাড়া নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। তাদের বেশির ভাগ নারী ও শিশু।

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন