চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মায়ের EMI মেটাতে টাকা গুনতে হচ্ছে ৭ বছরের খুদেকে

নিজস্ব প্রতিনিধি: ফের সোশ্যাল মিডিয়ায় প্যারেন্টিং ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক বাসিন্দা এক মহিলা তাঁর ৭ বছরের ছেলের থেকে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল ও ইন্টারনেটের বিলের জন্য টাকা নেয়। কিন্তু সেই খুদের কাছে এত টাকা আসে কোথা থেকে?

ওই মহিলা জানিয়েছেন, তিনি নিজেই ছেলেকে ‘বেতন’ দেন। কিন্তু তার জন্য ওই খুদেকে করতে হয় ঘরের কাজ। @craftedandcrazy টিকটকে নিজের একটি অ্যাকাউন্ট খুলেছেন ওই মহিলা। সেখানে তিনি পুরো গল্পটাই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। দিনের শেষে প্রতিদিন ওই ৭ বছরের খুদেকে দেওয়া হয় ১ ডলার (৭৪ টাকা) করে। তবে তাঁর কাজের তালিকার মধ্যে রয়েছে নিজের বিছানা গোছানো, ব্রাশ করা, নিজের বাথরুম পরিষ্কার করা, নিজের পরা জামাকাপড় লন্ড্রি ব্যাগে রাখা।

মাসের শেসে বাড়ি ভাড়া, বিদ্যুতের বিল ও ইন্টারনেটের বিল দিতে হয় তাঁকে। ভাড়ার জন্য ৫ ডলার, ইলেক্ট্রিসিটি বিলের জন্য ২ ডলার ও নেটের জন্য ২ ডলার দেওয়ার পরও ২০ ডলার বেঁচে যায় ওই খুদের কাছে।

সোশ্যাল মিডিয়ায় এই গল্প উঠে আসার পরই শুরু হয় বিতর্ক। কেউ কেউ ওই মহিলার এই কাজকে নিয়ে প্রশংসা করলেও, অনেকেই সহমত হননি এই কাজের, তাঁদের কথায় একটা বাচ্চাকে বাচ্চার মত থাকতে দেওয়া উচিত। অন্যদিকে, ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় একজন জানিয়েছেন, অনেক বাচ্চাই অর্থের গুরুত্ব বুঝতে পারে না, তাই তাদেরকে অর্থের গুরুত্ব বোঝাতে এটা খুবই ভাল উপায়।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ