চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাক ড্রাইভারের বেতন ৭২ লক্ষ টাকা!

নিজস্ব প্রতিনিধি: শুনতে অবাক লাগলেও সত্য়ি, ব্রিটেনের এক সুপারমার্কেটের ট্রাক ড্রাইভাররা যা বেতন পান আমাদের দেশের অনেক ইঞ্জিনিয়ারের বেতনও তাঁদের থেকে কম। হ্য়াঁ এটা একেবারে সত্য়ি। ব্রিটেনের একটি বড় সুপারমার্কেটের ট্রাক ড্রাইভারদের বার্ষিক বেতন ৭০ হাজার পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় ৭০ লক্ষ ৮৮ হাজার ৫১৫ টাকা। শুধু তাই নয়, তাঁদের বছরে ২,০০০ পাউন্ড অর্থাৎ প্রায় ২.০২,,৬১২ টাকা বোনাসও দেওয়া হয়।

ব্রিটেনের টেসকো এবং সাইনসবারি’র মতো কোম্পানি তাঁদের সুপারমার্কেটের পণ্য় পরিবহণের জন্য ট্রাক চালকদের ভালো বেতন দিয়ে থাকেন। কারণ গ্রেট ব্রিটেনে মাত্র এক লক্ষের কম ট্রাক ড্রাইভার রয়েছে। ফলে অভিজ্ঞ ট্রাক চালকদের কদর রয়েছে বড় বড় সুপারমার্কেটগুলিতে। দায়িত্বশীল ওই চালকদের তাই লক্ষ লক্ষ টাকা বেতন দিতে চাইছে কোম্পানিগুলি।

ব্যারি নামে একজন ট্রাক ড্রাইভার, যিনি ১৭ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। তাঁর দাবি, সম্প্রতি তাঁকে এজেন্টরা বছরে ২০০০ পাউন্ড বোনাসের প্রলোভন দেখিয়ে দুই বছরের চুক্তিতে সই করতে বলা হচ্ছে। তিনি ব্রিটেনের এক সংবাদমাধ্য়মকে সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁকে সপ্তাহে পাঁচ রাতের ডিউটি ​​দেওয়া হচ্ছে। যার মধ্যে শনিবারের জন্য দেড় বার এবং রবিবারের জন্য একবার ডিউটি করতে হবে।

তিনি আরও বলেছেন, আমি বলতে চাইছি এমনকি আমার বসও এত উপার্জন করেন না। তাঁরা সত্যিই সাপ্তাহিক ছুটির দিনে সুপারমার্কেটে ডেলিভারি ড্রাইভার খুঁজছে, এবং টাকা তাঁদের কাছে কোন ব্যাপার না। জুলাই মাসে টেসকো গতবছর সেপ্টেম্বরের শেষের আগে কোম্পানিতে যোগদানকারী ট্রাক চালকদের ১,০০০ ইউরো বোনাস ঘোষণা করেছে।

Published by:

Share Link:

More Releted News:

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

কোকাকোলার আগেই ভারতের কোল্ড ড্রিঙ্ক, ইতিহাসের সাক্ষী ‘আর্ডিস’

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

আগামী ১৫ বছরের মধ্যে ভারত-সহ বিশ্বের ৫০ কোটি শিশুর ওজন বৃদ্ধির আশঙ্কা

রহস্যময় পুরীর জগন্নাথ মন্দিরে ৫গোপন তথ্য, জানলে অবাক হবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ