চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যারিস অলিম্পিকে শেফ দি মিশনের পদ থেকে সরলেন মেরি কম

নিজস্ব প্রতিনিধি : প্যারিস অলিম্পিকে শেফ দি মিশনের পদ থেকে সরে দাঁড়ালেন ভারতীয় বক্সার মেরি কম। ব্যক্তিগত কারণেই তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছেন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি উষা এই কথা জানিয়েছেন।

সম্প্রতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি উষাকে চিঠি পাঠান মেরি কম। চিঠিতে মেরি কম লিখেছেন, ‘দেশের জন্য এই কাজ করতে পারা খুবই সম্মানের। আমি মানসিকভাবে প্রস্তুতও ছিলাম। কিন্তু আমি বলতে চাই, ব্যক্তিগত কারণে আমার পক্ষে সেই পদ নেওয়া সম্ভব হচ্ছে না। এইজন্য আমি দুঃখপ্রকাশ করছি। আমার কাছে দায়িত্ব থেকে সরে আসা ছাড়া আর কোনও উপায় নেই।‘ একইসঙ্গে তিনি জানান, মেরি কমের পরিবর্তে কাকে শেফ দি মিশনের দায়িত্ব দেওয়া হবে, সেকথা পরে জানানো হবে। আলাপ আলোচনার মাধ্যমেই সেই নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২১ মার্চ মেরি কমকে শেফ দি মিশনের দায়িত্ব দেয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন এই বক্সার। পাশাপাশি ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ান হয়েছিলেন তিনি। তবে প্রথমে শেফ দি মিশনের পদ নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন মেরি কম। পরে সেই পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিকের আসর। চলবে ১১ অগস্ট পর্যন্ত।

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ