নাবালিকাকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ, যুবককে জুতোপেটা জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তা ঘাটে মহিলাদের উপর অসভ্য আচরণ নতুন কিছু নয়। মহিলাদের প্রতিদিন কোনও না কোনও সমস্যার সম্মুখীন হতেই হয়। বর্তমানে ছোট থেকে বড় কেউ রেহাই পাচ্ছে না এই হেনস্থা থেকে। আবারও একরমই একটা ঘটনা দেখা গেল বাঁকুড়ায়। একটি অষ্টম শ্রেণির নাবালিকাকে বাসে শ্লীলতাহানির অভিযোগ  উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই বিষয়টি জানতে পেড়ে ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর করে স্থানীয় বাসিন্দা। এমনকি বাস থেকে নেমে এসে ওই ব্যক্তিকে জুতো মারে সহযাত্রীরা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bakura) রাইপুর ট্রাফিক মোড় এলাকায়। খবর পাওয়া গিয়েছে, ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্ত যুবককে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতোই বাঁকুড়া থেকে টাটা গামী একটি যাত্রীবাহী বাসে চড়ে রাইপুরে টিউশন পড়তে যাচ্ছিল অষ্টম শ্রেণির এক ছাত্রী। সহযাত্রী এক যুবক চলন্ত বাসের মধ্যেই নানা ভাবে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাসটি রাইপুর ট্রাফিক মোড়ে আসতেই ওই নিগৃহিতা ছাত্রী কাঁদতে কাঁদতে বাস থেকে নামলে সন্দেহ হয় সহযাত্রীদের। তাঁদের কাছেই পুরো ঘটনা খুলে বলেন ওই নাবালিকা।

মেয়েটির মুখে যুবকের কীর্তির কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন সহযাত্রীরা। বাসের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। সকলে মিলে ওই যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মারধর শুরু করেন। জুতোপেটাও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাইপুর থানার পুলিশ। আটক করা হয় অভিযুক্তকে। পুলিশে কোনও বিচারের সিদ্ধান্ত নিয়েছেন কিনা সে বিষয় এখনও জানা যায়নি। সব জায়গায় মহিলার নারী নিরাপত্তার অভাবে রয়েছে।

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

গাছের লতা প্যাঁচানো অবস্থায় উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, শোরগোল সাগরদিঘিতে

খেলার পরিণতি! চাকে ঢিল, ক্ষেপে গিয়ে কামড়ে প্রৌঢ়ের জীবন কাড়ল ভিমরুলের দল

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী