মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনায় কেন্দ্রীয় তদন্তের দাবি, হাইকোর্টে জোড়া মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়াকফ-হিংসায় উত্তপ্ত মুর্শিদাবাদ। সাম্প্রতিক সেখানের হিংসা নিয়ে NIA তদন্ত চেয়ে জোড়া আবেদন হল কলকাতা হাইকোর্টে। সাম্প্রতিক সেখানের হিংসা নিয়ে NIA তদন্ত চেয়ে জোড়া আবেদন হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ একটি মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় আক্রান্তরাও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি রিট পিটিশন দাখিল করেছেন। জানা গিয়েছে, এই দুটি আবেদনেরই শুনানি আগামীকাল হতে পারে।

ওয়াকফ বিলের প্রতিবাদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদ। এই হিংসা ছড়িয়ে পড়েছে সেই অঞ্চলের বিভিন্ন এলাকায়। ইতিমধ্যেই সেখানে তিনজনের মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। প্রচুর মানুষ হয়েছেন ঘরছাড়া। ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে ময়দানে নামে বিএসএফ জাওয়ানরাও। কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় রয়েছে আধাসেনাও। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এই ঘটনায় যুক্তদের মধ্যে এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তাঁরা। তাঁদের আরও বক্তব্য, মুর্শিদাবাদে ৩০০ পরিবার ঘরছাড়া। তাদের ঘরে ফেরাতে ব্যবস্থার জন্য নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই মামলা দায়েরের অনুমতি দেন। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

আবার মুর্শিদাবাদে একাধিক আক্রান্ত পরিবারের সদস্যরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছেন এদিন। সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মামলা করেছেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে তাঁদের বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এসপিকে ইমেল করেও কোনও জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার

‘দুষ্টু ছবিতে অভিনয় করো না ‘, হুমকি পেয়েছিলেন বিপাশা বসু

খারাপ আবহাওয়ার জেরে অবতরণ করতে পারল না কপ্টার, সড়কপথেই কালিম্পংয়ে মুখ্যমন্ত্রী

জিভে জল আনা পূর্ববঙ্গীয় স্বাদ! রইল কুমড়ো-চিংড়ির সহজ রেসিপি

দুর্গাপুজোয় আমিষ খাওয়া বাঙালি ‘পাখণ্ডী’! বাগেশ্বর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘হিন্দু-মুসলিমের মধ্যে ঢুকতে চাই না’, সন্তানদের ধর্ম নিয়ে জবাব নিক্কি-আরবাজের

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, আর্থিক অনুদান না নেওয়ার সিদ্ধান্ত শহরের দুর্গাপুজো কমিটিগুলির

হড়পা বানের পরে নিখোঁজ, বাবা-মায়ের ফিরে আসার অপেক্ষায় নেপালের কিশোর

সার্কাসের তাঁবুর ভিতর যেতেই চোখ কপালে! উদ্ধার এক কর্মীর ঝুলন্ত দেহ