চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘Grey’s Anatomy’-খ্যাত অভিনেতা এরিক ডেন

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া! বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে প্রয়াত হয়েছেন প্রখ্যাত আমেরিকান অভিনেতা এরিক ডেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। এরিক ডেন মুলত গ্রে’স অ্যানাটমি এবং ইউফোরিয়ার মতো টিভি শোয়ে অভিনয়ের জন্যে পরিচিত ছিলেন। এবং টেলিভিশনের প্রথম সারির অভিনেতা ছিলেন। তাঁর অভিনয়ও ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত ছিল। জানা গিয়েছে, এরিক গত বছর অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (ALS) রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি নিজেই তাঁর রোগের খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন মারণরোগের সঙ্গে লড়াইয়ের পর অবশেষে হার মানলেন প্রখ্যাত আমেরিকান অভিনেতা। ‘গ্রে’স অ্যানাটমি’-খ্যাত অভিনেতার পরিবার তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাঁরা শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করে জানিয়েছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে, আমরা জানাচ্ছি এরিক ডেন বৃহস্পতিবার বিকেলে ALS-এর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মারা গিয়েছেন। তিনি তাঁর শেষ দিনগুলি প্রিয় বন্ধু, স্ত্রী এবং তাঁর দুই কন্যা, বিলি এবং জর্জিয়াকে ঘিরে কাটিয়েছেন। ALS-এর সঙ্গে লড়াইয়ের মুখোমুখি হয়েও তিনি বেঁচে থাকার জন্যে অদম্য চেষ্টা করেছিলেন। তাঁকে আমরা গভীরভাবে মিস কর। সর্বদা ভালবাসার সঙ্গে স্মরণ করব। এরিক তাঁর ভক্তদের খুব পছন্দ করতেন। তাঁদের ভালবাসা এবং সমর্থন পেয়ে তিনি চির কৃতজ্ঞ। পরিবার এই শোখ কাটিয়ে ওঠার জন্য গোপনীয়তার অনুরোধ করেছে।’

গ্রে’স অ্যানাটমি এবং ইউফোরিয়া ছাড়াও, এরিক ‘দ্য লাস্ট শিপ’, ‘কাউন্টডাউন’-সহ একাধিক জনপ্রিয় শোতে অভিনয় করেছেন। তিনি ‘এক্স-মেন: দ্য লাস্ট স্ট্যান্ড’, ‘ব্যাড বয়েজ: রাইড অর ডাই’-সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। ‘কাউন্টডাউন’ ছিল তাঁর শেষ সিরিজ, যা ২০২৫ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়েছিল। অভিনেতার শেষ ছবি ছিল ‘বর্ডারলাইন’, যা ২০২৫ সালে মুক্তি পেয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ