পাকিস্তানের সঙ্গে বিরোধ অতীত, ভারতে মুক্তি পাচ্ছে ফাওয়াদ-বানীর ‘আবির গুলাল’

অবশেষে ১২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে 'আবির গুলাল'। মূলত ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, যা নয় বছর পর ফাওয়াদের বলিউডে প্রত্যাবর্তনের প্রতীক ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বানী কাপুর এবং ফাওয়াদ খানের ছবি ‘আবির গুলাল’ ভারতে ছবি মুক্তি পাচ্ছে না, এমনটাই সিদ্ধান্ত ছিল। অথচ ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেত্রী বানী কাপুর। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন ভারতীয় পর্যটক। হামলার পর দায় স্বীকার করে নিয়েছিলেন পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়াসঙ্গী ‘দ্য রেজিস্ট্যান্ট’। এর প্রতিশোধ তুলতে ভারতে নিষিদ্ধ করা হয় পাকিস্তানি তারকাদের, এবং তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও। অথচ পহেলগাঁও হামলার আগেই নির্মিত হয়েছিল এই ছবিটি।

কিন্তু ভারতে মুক্তি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেই কারণেই ভারতে ছবির মুক্তি বন্ধ করা হয়। অবশেষে ১২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ‘আবির গুলাল’। মূলত ৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, যা নয় বছর পর ফাওয়াদের বলিউডে প্রত্যাবর্তনের প্রতীক ছিল। কিন্তু পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর, সরকার ঘোষণা করে যে এটি ভারতে মুক্তি পাবে না। এখন শোনা যাচ্ছে, ছবিটি ১২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির জন্য নির্ধারিত হয়েছে, এটি ভারতেও মুক্তি পাবে। তবে ২৬ সেপ্টেম্বর ভারতীয় সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আগে, আবির গুলালের টিজার এবং গান ভারতে অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছিল।

ফাওয়াদ খানের দেশি ভক্তরা ৯ বছর পর ভারতীয় পর্দায় অভিনেতার ফিরে আসার সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন। কিন্তু পহেলগাঁও হামলায় সব ছারখার হয়ে যায়। আবেগ আমূল বদলে যায় এবং ভারতীয়রা সর্বসম্মতিক্রমে ছবিটি বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাণী পহেলগাঁও হামলার নিন্দা করলেও, তিনি দেশে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা নিয়ে কোনও মন্তব্য করেনি। অবশেষে অনেক বিতর্কের পর ভারতে মুক্তি পেতে চলেছে এই ছবি। আরতি এস. বাগদি পরিচালিত এবং বিবেক আগরওয়াল প্রযোজিত একটি রোমান্টিক নাটক, আবীর গুলাল। ফাওয়াদ এবং বাণী ছাড়াও, ছবিতে অভিনয় করেছেন পারমিত শেঠি, ফরিদা জালাল, রিধি ডোগরা, লিসা হেডন এবং সোনি রাজদান। এর আগে পাক অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দার জি 3’ নিয়েও বিতর্কের ঝড় উঠেছিল। এ কারণে ছবিটিকে ভারতে মুক্তি দেওয়া হয়নি।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী