চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বিতর্ক! মুক্তির কয়েক ঘণ্টা আগেই আটকে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’

নিজস্ব প্রতিনিধিঃ কথায় আছে, যার শেষ ভালো তার সব ভালো। বহু প্রচলিত এই প্রবাদ বাক্যটিই এই মুহূর্তে প্রযোজ্য ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটির জন্য। পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমার নাম ও পোস্টার সামনে আসার পর থেকেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। নব্বইয়ের দশকে জম্মু কাশ্মীর উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ওপর যে অত্যাচার চালানো হয়েছিল তার ওপর ভিত্তি করেই নির্মিত সিনেমা। ফলে এই সিনেমা নিয়ে বিতর্ক হওয়ারই ছিল। কিন্তু সব বিতর্ক, সমস্ত সমালোচনাকে অদেখা করে যখন আজ অর্থাৎ ১১ মার্চ এই সিনেমা পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা, ঠিক তখনই আইনি সমস্যার কারণে আটকে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুক্তি। 

ভারতীয় সেনার শহিদ অফিসার স্কোয়াড্রন লিডার রবি খান্না এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র। জানা যাচ্ছে, সেই রবি খান্নার স্ত্রী শালিনী খান্নার কারণেই মুক্তি আটকে গিয়েছে এই সিনেমার। যাদের জীবন সংগ্রামের কাহিনী পর্দায় ফুটিয়ে তুলছে এই সিনেমা, সেই কাশ্মীরি পণ্ডিতদের জন্য গত ৪ মার্চ একটি স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়। তাতে ছিলেন শহিদ অফিসারের স্ত্রীও। ওই সিনেমা দেখার পরেই তিনি সিনেমার নির্মাতাদের জানান যে, ওই সিনেমায় যেভাবে তাঁর স্বামীর চরিত্রটিকে দেখানো হয়েছে সেটা ঠিক না। সিনেমাটির সামনে দর্শকদের কাছে ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। তবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নির্মাতারা তাঁদের সেই কথায় পাত্তা দেয়নি বলে অভিযোগ। এরপরেই ওই শহিদ অফিসারের স্ত্রী আইনের সাহায্য নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ গ্রাহ্য করেছে আদালত এবং আদালতের নির্দেশেই সিনেমাটি পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই খেল এই রামধাক্কা।

আদালতের তরফ থেকে বলা হয়েছে,’বিবাদীদের দাবি করা অভিযোগের ভিত্তিতে অবিলম্বে আপত্তি জানানো দৃশ্যগুলি অপসারণ করতে হবে। মামলাকারীর স্বামী অর্থাৎ শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নার বিষয়ে সিনেমাতে ভুল তথ্য দেখানো হয়েছে। ২৫ জানুয়ারি ১৯৯০ সালের যে ঘটনাটি সিনেমায় দেখানো হয়েছে, যে ঘটনায় তিনি শহিদ হয়েছিলেন, সেই বাস্তবের সত্য ঘটনাটি সিনেমায় ভুলভাবে প্রদর্শিত হয়েছে। তাই সিনেমায় ঐ অংশগুলি অপসারণ না হওয়া পর্যন্ত ছবি মুক্তিতে স্থগিতাদেশ জারি করা হচ্ছে।’  

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ