চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঠাণ্ডায় কাবু হয়েছিলেন মাধুরী, বন্ধ রাখতে হয়েছিল এই ছবির শুটিং

নিজস্ব প্রতিনিধিঃ দর্শকদের বিনোদন দেওয়ার জন্য একজন অভিনেতা বা অভিনেত্রী ঠিক কীরকম স্ট্রাগল করেন, কিংবা শুটিংয়ে ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন তা অনেকেরই হয়ত সোশ্যাল মিডিয়ার জমানায় বেশ ধারণা রয়েছে। শুটিং ফ্লোরে নানারকম মজার অভিজ্ঞতা থাকলেও সবসময় যে চলার পথ সুগম হয় না তা বহু অভিনেতা অভিনেত্রীর কাছ থেকেই অভিজ্ঞতা ভাগ করে নাওয়ার সময় জানা যাবে।

কখনও অতিরিক্ত গরম কখনও আবার হাড়কাঁপানো ঠান্ডায় খোলামেলা পোশাক পরে শুটিং দুইই অত্যন্ত কষ্টকর। আর সেরকমই এক শুটিংয়ের অভিজ্ঞতা সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। ২০০০ সালে অনিল কাপুরের সঙ্গে তাঁর ছবি ‘পুকার’ মুক্তি পায়। আর সেই ছবিরই একটি গান ‘কিসমত সে তুম হাম কো মিলে হ্যায়’ এর শুটিং চলছিল আলাস্কায়।

হাড়কাঁপানো ঠান্ডায় প্রথম দিন গানের শুটিং করতে গিয়ে রীতিমত নাজেহাল অবস্থা হয়েছিল বলি ডিভার। হালকা শিফন শাড়িতে ওই ঠান্ডাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাঁর পক্ষে শুটিং করা ছিল যারপরনাই অসম্ভব ব্যাপার। লিপ-সিঙ্ক করতে পারছিলেন না তিনি। ঠান্ডায় ঠোঁট নীল হয়ে গিয়েছিল। যদিও ছবির হিরো অনিল কাপুরের গায়ে ছিল ভারী পোশাক। অবশেষে এমনই অবস্থা হয় ঠান্ডায় অভিনেত্রীর যে শেষমেশ ইউনিটের ডাক্তার এসে তাঁর চিকিৎসা করেন। সেই দিন আর শুটিং শেষ করা সম্ভব  হয় না। প্যাকআপ হয়ে যায়। পরের দিন শুটিং শেষ করা হয় ওই গানের। 

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ